Top News

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ভোটের মাঠে অজয় এডওয়ার্ড, দার্জিলিংয়ে জমজমাট লড়াইয়ের আভাস

 

ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের নেতা অজয় এডওয়ার্ডছবি: অজয় এডওয়ার্ডের ফেসবুক পেজ থেকে নেওয়া

এই ফ্রন্টের নেতা অজয় এডওয়ার্ড এর আগে এডওয়ার্ড হামরো পার্টি গড়ে দার্জিলিং পৌরসভা নির্বাচনে জয়ী হলেও দলটির কাউন্সিলাররা পরে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। অনীত থাপা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হিসেবে পরিচিত। এরপর ভেঙে যায় অজয় এডওয়ার্ডের হামরো পার্টি।

বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার পর অজয় এডওয়ার্ড নিজের সমর্থকদের এক জোট করে গড়ে তোলেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট। তিনি এই ফ্রন্টকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাইলেও তাতে সাড়া দেয়নি দার্জিলিংয়ের কোনো আঞ্চলিক দল। তাই তিনি একাই গোর্খাল্যান্ডের দাবি তুলে মাঠে নেমে পড়লেন।

ইতিমধ্যে ফ্রন্টের প্রার্থীও ঘোষণা হয়েছে। কার্শিয়াং আসনে বন্দনা রাই, কালিম্পংয়ে ব্রিটো লেপচা, মাটিগাড়া-নকশালবাড়ি আসনে নিমেষ সুনদাস এবং শিলিগুড়িতে কৃষ্ণনন্দ সিংকে প্রার্থী করা হয়েছে। দার্জিলিং আসনে অজয় নিজেই লড়বেন।

পশ্চিমবঙ্গের বিধানসভার আসন হলো ২৯৪টি। তৃণমূল কংগ্রেস ২৯১ জন প্রার্থী নাম ঘোষণা করলেও বাদ রেখেছে তিনটি আসন। অনীত থাপার দলকে এই আসনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে এবার পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকা দার্জিলিংয়ের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের মুখোমুখি হচ্ছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম), বিজেপি-গোর্খা জনমুক্তি মোর্চা জোট, অজয় এডওয়ার্ডের ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট এবং কংগ্রেস।

এই সমীকরণে এবার দার্জিলিংয়ের বিধানসভা আসনে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, এখানে মূল লড়াই হবে মূলত দ্বিমুখী। তাতে এবারও জয়ের সম্ভাবনা বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা–বিজেপি জোটের প্রার্থীদের। গত নির্বাচনেও তাঁরাই জিতেছিলেন।

অজয় এডওয়ার্ডের দল আঞ্চলিক কোনো দলকে জোটে ভেড়াতে না পারলেও গোর্খাল্যান্ড রাজ্যের দাবি তুলে কত দূর যেতে পারেন, তা–ই এখন দেখার বিষয় বিশ্লেষকদের কাছে।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই পর্বে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার ২৯৪ আসনের নির্বাচনে ভোট গ্রহণ হবে।


Post a Comment

Previous Post Next Post